Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ, সিএবি কর্তাকে শুনানির জন্য ডাকলেন এথিক্স অফিসার
স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ, সিএবি কর্তাকে শুনানির জন্য ডাকলেন এথিক্স অফিসার

  সন্দীপ সরকার, কলকাতা: ময়দানে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। টাউন ক্লাবের কর্তা তথা সিএবি অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠেছিল। অভিযোগ করেছিলেন প্রাঞ্জল পাল নামের এক আইনজীবী। এ নিয়ে শুনানির জন্য দুই পক্ষকেই ডাকলেন সিএবি-র এথিক্স অফিসার, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। ১৩ জুন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুনানির জন্য অভিযোগকারী ও অভিযুক্ত – দুজনকেই সিএবি-তে ডাকা হয়েছে। যে চিঠির প্রতিলিপি রয়েছে এবিপি লাইভ বাংলার হাতে। তবে শুনানি নিয়ে গড়িমসি করা হচ্ছিল…

Read More

সিএবি-র বৈঠকে ঝড়, ক্রিকেটারদের শাস্তি ঘোষণা হল না, ‘ঊর্ধ্বতন কর্তা’র নির্দেশ নিয়ে তোলপাড়
সিএবি-র বৈঠকে ঝড়, ক্রিকেটারদের শাস্তি ঘোষণা হল না, ‘ঊর্ধ্বতন কর্তা’র নির্দেশ নিয়ে তোলপাড়

কলকাতা: আলোচ্যসূচিতে ছিল, ইডেনে (Eden Gardens) স্থানীয় ক্রিকেটের প্রথম ডিভিশন লিগের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুরের (East Bengal vs Bhawanipur) ম্যাচে বেনজির অশান্তির মীমাংসা। সোমবার সন্ধ্যায় সেই বৈঠকেই ঝড় উঠল সিএবি-তে। একের পর এক প্রশ্নবাণ সামলাতে হল কর্তাদের। শেষ পর্যন্ত ক্রিকেটারদের শাস্তি নির্ধারিত হয়েছে বটে, তবে এখনই তা প্রকাশ করা হল না বেনজির পরিস্থিতিতে। পাশাপাশি ক্লাবগুলিকে শাস্তি দেওয়ার মতো কড়া পদক্ষেপের রাস্তায় যে হাঁটা হবে না, পরিষ্কার হয়ে গেল সোম-সন্ধ্যার বৈঠকে। ইডেনে লিগ ফাইনালে ভবানীপুর ক্লাবের শাকির হাবিব গাঁধীর আউটের সিদ্ধান্ত…

Read More