যাদবপুরের পর হস্টেল নিয়ে কড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ও, একগুচ্ছ নিয়ম জারি
কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র্যাগিং আটকাতে তৎপর। বিশ্ববিদ্যালয় কোনও বহিরাগত এবং প্রাক্তনী কোনও ভাবেই হস্টেল থাকতে পারবেন না। এই মর্মে গতকালই বিশ্ববিদ্যালয়ের তরফে আটটিরও বেশি হোস্টেলে এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত খতিয়ে দেখছে এখনও পর্যন্ত কত সংখ্যক প্রাক্তনী হস্টেলগুলিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় নজরে এসেছে অনেকের হোস্টেলে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকেই সেখানেই থাকছেন। বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী হোস্টেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনও ভাবেই তাঁরা হস্টেলের খাওয়া-দাওয়া…

