Banladesh: ভিসা-জটিলতা! বদলের বাংলাদেশে বিপাকে ক্যানসার রোগীরা…
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষের ক্যান্সার রোগ ধরা পড়ছে। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আবার পরিষেবা ও সুবিধাও তেমন নেই। ফলে আক্রান্তদের বড় অংশই চিকিত্সার জন্য় আসেন ভারতে। কিন্তু ভিসা জটিলতার কারণে একপ্রকার বাধ্য হয়েই এখন বাংলাদেশেই চিকিত্সা করাতে হচ্ছে তাঁদের। কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব আর বিপুল খরচে বাড়ছে উদ্বেগও। বাংলাদেশে ক্যানসার আক্রান্ত সংখ্যা কত? কতজনই-বা নতুন করে আক্রান্ত হচ্ছেন? সে সংক্রান্ত নির্দিষ্ট কোনও তথ্য নেই। তবে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাভিত্তিক তথ্য, বাংলাদেশে প্রতি…

