রাজ্য়ে আসা ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত, কোথায় সর্বাধিক ?
কলকাতা : বোমা-গুলি-মারপিট-খুনোখুনি। বাদ থাকেনি কিছুই। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই কার্যত হিংসার ছবি দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চূড়ান্ত আতঙ্কের পরিবেশের মধ্যেই নিরাপত্তার দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কম টানাপোড়েন চলেনি গত কয়েকদিন ধরে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় (Central Force Security) আগামীকাল পঞ্চায়েত ভোট হতে চলেছে। রাজ্য়ে আসা মোট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত। কোন জেলায় কত বাহিনী মোতায়েন ? আলিপুরদুয়ারে ১০ কোম্পানি বাঁকুড়ায় ১১ কোম্পানি বীরভূমে ২০ কোম্পানি কোচবিহারে ২৮ কোম্পানি…

