Soham Chakraborty Viral Video: প্রচারের মাঝে হরলিক্স খাওয়ার আজব আবদার মহিলার: ‘বাচ্চাদের খাওয়ান’, সোহমের কাণ্ডে নেটপাড়ায় শোরগোল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় বদলেছে, বদলেছে পরিচয়। সেই ছোট্ট ‘মাস্টার বিট্টু’ এখন চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক তথা ২০২৬ বিধানসভা নির্বাচনে করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কিন্তু আজও আমজনতার হৃদয়ে সোহম চক্রবর্তী মানেই সেই ‘ছোট বউ’ সিনেমার সংলাপ— “মা, একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাব।” এবার সেই জনপ্রিয়তারই এক অদ্ভুত প্রতিফলন দেখা গেল নদীয়ার করিমপুরের নির্বাচনী প্রচারের ময়দানে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে যখন পারদ চড়ছে, ঠিক তখনই এক মহিলা অনুরাগী সোহমের সামনে এমন আবদার রাখলেন যে খোদ…
