দত্তক নিতে চান? আশ্রম খুলে প্রতারণা ছক! বিজ্ঞাপন দিয়ে পুলিশের জালে প্রতারক
#কলকাতা: ‘দত্তক নিতে চান?’ এমনই এক বিজ্ঞাপন দেওয়া হয়েছিল হরিদেবপুর থানা এলাকায়। বিজ্ঞাপনের পোস্টারে উল্লেখ এক আশ্রমের কথা। সঙ্গে দেওয়া যোগাযোগের নম্বর। টহল দেওয়ার সময় হঠাৎ এমন বিজ্ঞাপন নজরে আসে থানার কর্তব্যরত এসআই প্রীতম বিশ্বাসের। ভাল করে বিজ্ঞাপনটি তিনি পড়েন। ছবিও তুলে রাখেন। বিজ্ঞাপনের ভাষা দেখে তিনি বুঝতে পারেন নিঃসন্তান দম্পতিদের প্রতারণার ছক কষা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরপর এসআই প্রীতম বিশ্বাস নিজেই যোগাযোগ করেন পোস্টারে থাকা নম্বরে। জানতে পারেন রঞ্জিত দাস নামে এক ব্যক্তি তার স্ত্রী মাধবী রায়, আত্মীয় সুপ্রিয়া…

