চিনে নিউমোনিয়ার থাবা! ভারতে তড়িঘড়ি এই পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রকের
নয়াদিল্লি: চিনে (China) প্রবলভাবে ছড়াচ্ছে রহস্যজনক নিউমোনিয়া। শ্বাসকষ্টজনিত এই সংক্রমণে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে মূলত শিশুরা। চিনের এই পরিস্থিতি দেখে দেশের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। দেশে এই ধরনের সংক্রমণ রুখতে পর্যান্ত ব্যবস্থা ও পরিকাঠামো তৈরির উপর জোর দিতে বলল ভারতের স্বাস্থ্য় মন্ত্রক (Central Health Ministry)। কোভিডের কথা মাথায় রেখেই এমন পরামর্শ ও অগ্রিম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারতের সব রাজ্য (State) ও কেন্দ্রশাসিত (UT) অঞ্চলকে স্বাস্থ্য সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে…


