রাস্তার ধারে পড়ে ছিল বস্তা, আচমকা নড়ে উঠতে চাঞ্চল্য, ভিতর থেকে উদ্ধার বৃদ্ধা
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রাস্তার ধার থেকে উদ্ধার বস্তাবন্দি মহিলা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ায়। বস্তা নড়েচড়ে ওঠায় কৌতূহল বশতই টান মারেন স্থানীয়রা। তাতে দেখা যায়, বস্তার ভিতরে রয়েছেন এক বৃদ্ধা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক পুলিশকর্মীর ছেলে। ফলে তড়িঘড়ি খবর পৌঁছয় থানায়। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চুঁচুড়ায় বস্তাবন্দি অবস্থায় উদ্ধার বৃদ্ধা হুগলির (Hooghly News) চুঁচুড়ার (Chinsurah News) প্রিয়নগর এলাকার ঘটনা। শনিবার রাতে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধাকে (Elderly Woman)। স্থানীয় সূত্রে খবর, জিটি রোডের…

