সাধের মোবাইল চুরি! লেনদেন চলে কলকাতার এই জনপ্রিয় মার্কেটেই! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
#কলকাতা: রাস্তার ভিড়ে হঠাৎই দেখলেন, আপনার মোবাইল খুইয়েছেন, বা চলন্ত বাসে উঠে দেখলেন পকেটে সাধের মোবাইলটি নেই…এ ঘটনা শহর থেকে শহরতলিতে প্রায় রোজই ঘটে চলেছে। কিন্তু জানেন কি কলকাতায় পকেট থেকে মোবাইল চুরি গেলে সেটি কোথায় বিক্রি হয়? অনেকেই আঁতকে উঠছেন সেই চোরাই মোবাইলের বাজারের কথা শুনে।শিয়ালদহ স্টেশনের কাছেই ওই বাজার। ট্রেন, বাস কিংবা ভিড় থেকে পকেটের মোবাইল ফোনটি কারও হাতের কারসাজিতে গায়েব। আপনি হন্যে হয়ে নিশ্চয় খুঁজবেন! জানা গিয়েছে, সেই চুরির ফোন সোজা চলে যায় শিয়ালদহ স্টেশন সংলগ্ন কোলে মার্কেট…

