নিয়োগ দিতেই হবে, দাবিতে কলকাতার পথে হাঁটল নাগরিক সমাজ
করুণাময়ীতে টেট চাকরিপ্রার্থীদের ওপর তৃণমূলি হামলা ও নিয়োগদুর্নীতির প্রতিবাদে কলকাতায় নাগরিক সমাজের মিছিলে জনজোয়ার। শনিবার বিকেলে ভিক্টোরিয়া হাউজের সামনে থেকে রবীন্দ্রসদনের রাণুছায়া মঞ্চ পর্যন্ত যায় এই মিছিল। মিছিলে হাঁটেন বহু বিশিষ্টজন। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ সিপিআইএম নেতৃত্বও। এদিনের অরাজনৈতিক মিছিল থেকে টেট ও SSC-র বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবি ওঠে। সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করেন তাঁরা। এদিনের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। মিছিলে কোনও রকম বাধা দেয়নি পুলিশ। মিছিল থেকে গানে কবিতায় নিজেদের প্রতিবাদ তুলে ধরে উপস্থিত…
