গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পরে ফিরে এল
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে হঠাৎ গায়েব হয়ে গেল ‘ককরোচ জনতা পার্টি’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্টে গেলে দেখাচ্ছিল ‘User not found’. স্ক্রিনে লেখা ভেসে উঠছিল যে, ‘এই মুহূর্তে পেজটি পাওয়া যাচ্ছে না’। ‘ককরোচ জনতা পার্টি’র কণ্ঠ রোধ করতেই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করেন অভিজিৎ দীপকে। সেই নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর কিছু ক্ষণ পর ফের অ্যাকাউন্টটি আগের অবস্থায় ফিরে আসে। শনিবার স্বাধীনতা দিবসের সকালে ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে যায় ‘ককরোচ জনতা পার্টি’র অ্যাকাউন্ট। সকাল ৬টা…

