Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পরে ফিরে এল

| No Comments
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পরে ফিরে এল

 

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে হঠাৎ গায়েব হয়ে গেল ‘ককরোচ জনতা পার্টি’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্টে গেলে দেখাচ্ছিল ‘User not found’. স্ক্রিনে লেখা ভেসে উঠছিল যে, ‘এই মুহূর্তে পেজটি পাওয়া যাচ্ছে না’। ‘ককরোচ জনতা পার্টি’র কণ্ঠ রোধ করতেই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করেন অভিজিৎ দীপকে। সেই নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর কিছু ক্ষণ পর ফের অ্যাকাউন্টটি আগের অবস্থায় ফিরে আসে।

শনিবার স্বাধীনতা দিবসের সকালে ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে যায়  ‘ককরোচ জনতা পার্টি’র অ্যাকাউন্ট। সকাল ৬টা বেজে ১৬ মিনিটে অভিজিৎ লেখেন, ‘ককরোচ জনতা পার্টির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল সরিয়ে দিয়েছে কাপুরুষরা!’। 

They took down the official Instagram handle of Cockroach Janta Party.

Bloody cowards! pic.twitter.com/q5lNBwOlRf

— Abhijeet Dipke (@abhijeet_dipke) August 15, 2026

 

এর কিছু সময় পর আবারও CJP-র অ্যাকাউন্টটি ফিরে আসে ইনস্টাগ্রামে। সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে অভিজিৎ লেখেন, ‘আজ সকালে CJP-র ইনস্টাগ্রাম হ্যান্ডল সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আমরা অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে সফল হয়েছি আবার’। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় ভাষণ দিতে ওঠার আগে এই ঘটনা ঘটে। 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পর সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ লেখেন, ‘অত্যন্ত লজ্জার বিষয় যে যারা CJP-র বিরোধিতা করছে, আমাদের কণ্ঠরোধ করতে তারা স্বাধীনতা দিবসকেই বেছে নিল’। ‘কাপুরুষোচিত’ আচরণ করে তাঁদের আন্দোলনকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন অভিজিৎ।

এর আগে, দিল্লি যন্তর মন্তরে NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন চলাকালীনও ‘ককরোচ জনতা পার্টি’র ইনস্টাগ্রাম অ্যারাউন্টটি নিয়ে সমস্যা দেখা দেয়। গত ২২ জুলাই অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়। অভিজিৎ সেই সময় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ২ কোটি ৬২ লক্ষ ‘ফলোয়ার’ রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি মন্তব্যের দরুণ CJP-র সূচনা। রাতারাতি লক্ষ লক্ষ মানুষ তাদের সংগঠনে নাম লেখায়। NEET প্রশ্নপত্র ফাঁসে দেশব্যাপী যে আন্দোলন-বিক্ষোভ দেখা দেয়, তার নেপথ্যে ছিল ‘ককরোচ জনতা পার্টি’ই।

(Feed Source: abplive.com)

অন্যান্য
, Abhijeet Dipke, CJP Instagram Accound Suspended, CJP Instagram Account, Cockroach Janta Party, Independence Day, অভিজিৎ দীপকে, ইনস্টাগ্রাম, ককরোচ জনতা পার্টি, সিজেপি

Post navigation

← স্বাধীনতা দিবস: এখন জেন-জি প্রজন্মের যুগ, ভারতে বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যা রয়েছে এবং এটি বিপুল সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসে।
MASSIVE EARTHQUAKE VIRAL VIDEO: ভোরের ভয়াল ভূমিকম্প কাড়ল ২০ প্রাণ! বাতাসে দানব সুনামির সর্বগ্রাসী ঘ্রাণ… হাজার হাজার মানুষ শহর ছাড়ছেন হাতে নিয়ে প্রাণ →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda