কয়লাখনিতে ভয়াবহ মিথেন-বিস্ফোরণ! সঙ্গে সঙ্গে মৃত্যু ৩২ শ্রমিকের, শ্বাসরোধী অন্ধকার গর্তের ভিতরে আটকে কত?
Deadly Coal Mine Blast: ঘটনায় আরও ১০ জন খনির ভেতরে আটকে পড়েছেন বলে খবর। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ বলেছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বেলুচিস্তানের এক কয়লাখনিতে ঘটা ভয়ংকর বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। আরও ১০ জন খনির ভেতরে আটকে পড়েছেন বলে খবর। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।…

)