Comedian Sunil Pal Missing: হঠাত্ নিখোঁজ মুম্বইয়ের জনপ্রিয় কমেডিয়ান, গভীর রাতে স্ত্রীর কাছে এল গুরুত্বপূর্ণ ফোন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল। মঙ্গলবার তিনি শো করতে মুম্বইয়ের বাইরে যান। স্ত্রীকে বলে যান মঙ্গলবার ফিরে আসবেন। কিন্তু ঘরে ফেরেননি সুনীল। এমনকি মঙ্গলবার রাত পর্যন্ত তাঁকে ফোন করেও পাননি তাঁর স্ত্রী। এরপরই সুনীলের স্ত্রী সরিতা সান্তাক্রুজ থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। শুরু হয়ে যায় হইচই। এদিকে মঙ্গলবার গভীর রাতে স্ত্রীকে নিজেই ফোন করেন সুনীল। স্ত্রীকে বলেন, মঙ্গলবার রাতেই কিংবা বুধবার তিনি ঘরে ফিরবেন। পুলিস সূত্রে খবর, যেহেতু সুনীল ফোন করেছিলেন ও নিজেই ফিরবেন…

