‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না’, সাফ ঘোষণা অধীরের
কলকাতা : ২০২৪ লোকসভা ভোটের (LokSabha Vote) আগে বিরোধীরা কি একছাতার তলায় আসতে পারবে ? নাকি বিভিন্ন রাজ্যে রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করে তা ভেস্তে যাবে ? এনিয়ে নানা আলাপ-আলোচনার মধ্যেই বিরোধী ঐক্যে শান দিতে আগামী ১২ জুন পাটনায় (Patna) হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের (TMC) সঙ্গে থাকছে কংগ্রেস (Congress)। কিন্তু, কী হবে এরাজ্যের সমীকরণ ? তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না।…

)