‘আমার বাড়িটা…’, রাহুলের নামে বোর্ড ঝোলালেন সস্ত্রীক কংগ্রেস নেতা !
বারাণসী : লোকসভার সদস্যপদ যাওয়ার পর তাঁকে সরকারি বাংলো ফাঁকা করে দিতে বলা হয়েছে। তার উত্তরে সাড়াও দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবারই তিনি লোকসভা সচিবালয়ের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উত্তর দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি নিয়ম মেনে চলবেন। এই পরিস্থিতিতে দলের প্রাক্তন সভাপতির সম্মানার্থে নিজের বাড়িটি প্রতীকী অর্থে উৎসর্গ করলেন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) কংগ্রেসের অন্যতম বর্ষীয়ান নেতা অজয় রাই (Congress leader Ajay Rai)। বারাণসীর (Varanasi) লহুরাবীর এলাকায় তাঁদের যে বাড়ি রয়েছে,তার সামনে একটি বোর্ড লাগানো হয়েছে অজয় রাই ও…

