Job News: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে ৫১ পদে চাকরি, মাসিক বেতন সর্বোচ্চ ১.৭১ লক্ষ টাকা! সোম থেকে আবেদন শুরু
Job News: গঙ্গা প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ, সিপিসিবিতে ৫১ পদে আবেদনের সুযোগ সোমবার থেকেই। বিশদে জানুন… কলকাতা: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে গঙ্গা নদী সংক্রান্ত একটি প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। ‘নমামি গঙ্গে’ কর্মসূচির অধীনে এই নিয়োগ করা হবে। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সব ক’টি পদ মিলিয়ে মোট ৫১ জনকে নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কোন পদে কত বেতন…

