
Job News: গঙ্গা প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ, সিপিসিবিতে ৫১ পদে আবেদনের সুযোগ সোমবার থেকেই। বিশদে জানুন…
কলকাতা: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমে গঙ্গা নদী সংক্রান্ত একটি প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। ‘নমামি গঙ্গে’ কর্মসূচির অধীনে এই নিয়োগ করা হবে। সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সব ক’টি পদ মিলিয়ে মোট ৫১ জনকে নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কোন পদে কত বেতন দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোন পদে কত বেতন?
১। সায়েন্টিস্ট-ডি — প্রতি মাসে ১,৭১,৫৯৭ টাকা।
২। সায়েন্টিস্ট-সি — প্রতি মাসে ১,৪৮,৯৯৭ টাকা।
৩। সায়েন্টিস্ট-বি — প্রতি মাসে ১,২৫,৩৮০ টাকা।
৪। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) — প্রতি মাসে ১,১৯,২৭২ টাকা।
৫। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট — প্রতি মাসে ৭৭,৬৫৪ টাকা।
৬। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট — প্রতি মাসে ৭৭,৬৫৪ টাকা।
৭। ট্যাক্সোনমিস্ট — প্রতি মাসে ৬৫,০৩১ টাকা।
৮। ডেটা এন্ট্রি অপারেটর — প্রতি মাসে ৫৭,৪৯৮ টাকা।
৯। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট — প্রতি মাসে ৩৮,৭৪১ টাকা।
কী যোগ্যতা প্রয়োজন?
প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা। প্রার্থীরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে (https://cpcb.gov.in/jobs.php) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করতে প্রথমে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৪ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
