Lawrence Bishnoi Gang Cricket Fixing: ‘ভয়ংকর পরিণতি হবে’, ভারতে বিশ্বকাপে ম্যাচ গড়াপেটায় বিষ্ণোই গ্যাং, ক্যাপ্টেনের সঙ্গে জড়িত বোর্ড প্রেসিডেন্ট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) শেষ হওয়ার এক মাস ঘুরতে না ঘুরতেই, ম্যাচ ফিক্সিংয়ের চাঞ্চল্যকর অভিযোগে নড়ে গিয়েছে ২২ গজ। গত ১৭ ফেব্রুয়ারি চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে নিউ জিল্যান্ড খেলেছিল কানাডার (New Zealand vs Canada T20 World Cup 2026) বিরুদ্ধে। আর গ্রুপ ডি-র সেই ম্যাচে কানাডা টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তুলেছিল। জবাবে কিউয়িরা ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে খেলা বার করে নেয় হেসেখেলে। গ্লেন ফিলিপস (৩৯…

)