Swar Samrat Festival: ‘কলকাতা আমার কাছে পুণ্যভূমি’, স্বর সম্রাট উৎসবে এসে আবেগপ্রবণ কবিতা কৃষ্ণমূর্তি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের আমেজ মাখা তিলোত্তমার বুকেও সুরের স্রোত। প্রতি বছরের মতো এবারও ডিসেম্বরের তিন দিন নজরুল মঞ্চ ভাসল রাগ-সঙ্গীতের মূর্ছনায়। দেখতে দেখতে ১৩ বছরে পা রাখল ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল’। দেশের প্রাজ্ঞ পণ্ডিত ও উস্তাদদের উপস্থিতিতে এই উৎসব এখন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম সেরা পীঠস্থান হিসেবে সমাদৃত। ১২ থেকে ১৪ ডিসেম্বর, সুরের এই মহোৎসবে মেতে রইল শহর। পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং তাঁর পরিবার (শ্রী রঞ্জিনী ফাউন্ডেশন)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবের নাম তাঁর গুরু, কিংবদন্তি সরোদিয়া উস্তাদ…
