নাশকতার ছক নিয়ে বিমানে, নিজেই শেষ হয়ে গেল আততায়ী !
মোগাদিশু : লক্ষ্য ছিল, বড়সড় ক্ষতিসাধনের। কিন্তু, নিজেই শেষ হয়ে গেল আত্মঘাতী বোমাড়ু। সন্দেহভাজন বোমাড়ুর নাম আবদুলাহি আবদিসালাম বোরলে। সোমালির বাসিন্দা। একটি ল্যাপটপ ব্যাগে বিস্ফোরক ভরে বিমানে উঠে পড়েছিল সে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সে জানত কোথায় বসলে সর্বাধিক ক্ষতিসাধন করা যাবে। এরপর বিমান উড়তে শুরু করে। Daallo Airlines-এর বিমানটি টেকঅফের ১৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে যায়। আনুমানিক ১১ হাজার ফুট উচ্চতায় বিমানটি ওঠার পর ঘটে বিস্ফোরণ। খবর অনুযায়ী, বিমানটি তখনও সম্পূর্ণরূপে উড়ান শুরু করেনি। এরপরই বিস্ফোরণের ঘটনা।…

