‘উত্তরাখণ্ডে বিনামূল্যে অনুষ্ঠান করব’, মন্ত্রী সুবোধ উনিয়ালকে চ্যালেঞ্জ মিকা সিংয়ের, বললেন— ‘আগে দালের মেহেন্দির কাছে ক্ষমা চান’
উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল দালের মেহেন্দির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় পারফর্ম করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু দেখতে দেখতে এই ঘটনা এখন গুরুতর আকার ধারণ করেছে। এবার এই বিষয়টি নিয়ে মন্ত্রী সুবোধ উনিয়ালকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন গায়ক মিকা সিং। এক্সে পোস্ট শেয়ার করে তিনি বলেছেন, কোনও পারিশ্রমিক ছাড়াই তিনি অনুষ্ঠান করতে প্রস্তুত। তবে তার আগে মন্ত্রীকে দালের মেহেন্দির কাছে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, ভিডিওর ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ এবং সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন…

