Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ত্রিপুরা থেকে কলকাতার পথে মাঝ আকাশেই পেটে প্রবল যন্ত্রণা, মৃত্যু বিমানযাত্রীর
ত্রিপুরা থেকে কলকাতার পথে মাঝ আকাশেই পেটে প্রবল যন্ত্রণা, মৃত্যু বিমানযাত্রীর

মর্মান্তিক ঘটনা। এয়ার ইন্ডিয়ার বিমানে আগরতলা থেকে কলকাতায় আসছিলেন এক যাত্রী। আর সেই বিমানেই মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিমানবন্দরে নামানোর পরে মৃ্ত্যু হয় তাঁর। মৃতের নাম শুক্লা দাস। বয়স ৪১ বছর। তিনি দক্ষিণ ত্রিপুরার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। তাঁর আসল বাড়ি দক্ষিণ ত্রিপুরায়। সূত্রের খবর, বিমানটি যখন মাঝ আকাশে ছিল তখন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচন্ড পেটে যন্ত্রণা হচ্ছিল তাঁর। এরপর বিমানটি কলকাতা বিমানবন্দরে নামলে তাঁকে দ্রুত বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।…

Read More