ছাপ্পার খবর শুনে রুখতে গিয়ে ‘আক্রান্ত’ লাভপুরের বিজেপি প্রার্থী! পুলিশের গাড়ি ভাঙচুর!
কীর্ণাহার: রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। তারপরেও ঝরল রক্ত। অশান্তি পুরোপুরি এড়াল গেল না! বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থীর এজেন্ট সকালেই আক্রান্ত হয়েছিলেন। এবার প্রার্থীও আক্রান্ত হলেন! কীর্ণাহারে ‘আক্রান্ত’ লাভপুরের বিজেপি প্রার্থী! বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে। প্রার্থীর দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। সকালেই মাথা ফাটে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। বিকেলে জানা গেল, বিজেপি প্রার্থী নিজেও আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের…

