WB Board Of Primary Education: রাজ্যের ডিএলএড কলেজ নিয়ে কড়াকড়ি, এবার শিক্ষক নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ
এতদিন অধ্যাপক-অধ্যাপিকা নিয়োগের ক্ষমতা থাকত সংশ্লিষ্ট কলেজগুলির হাতেই। এবার কলেজগুলির অধ্যাপক হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞরা কলকাতা: ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) কলেজ নিয়ে আরও কড়াকড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিএলএড কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের ক্ষমতা এবার হাতে নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন অধ্যাপক-অধ্যাপিকা নিয়োগের ক্ষমতা থাকত সংশ্লিষ্ট কলেজগুলির হাতেই। এবার কলেজগুলির অধ্যাপক হওয়ার জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশেষজ্ঞরা। ইন্টারভিউ নেওয়ার পর কলেজগুলিতে প্যানেল পাঠাবে পর্ষদ। অনেক ক্ষেত্রেই…

