দুয়ারে মহামারি, আক্রান্ত ৩০০০ পার: আপনি চান বা না চান এবার নিতেই হবে আরও একটা ভ্যাকসিন, কেন্দ্রের বড় নির্দেশ
H1N1 cases Delhi: দিল্লির স্বাস্থ্য দফতরের নজরদারি তথ্যে দেখা যাচ্ছে, চলতি মরশুমে এইচ১এন১ আক্রান্তের সংখ্যা ২,৩০০-এর গণ্ডি পার করেছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশেষ চিন্তায় ফেলেছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে ইনফ্লুয়েঞ্জা ও মরসুমি ফ্লুয়ের প্রকোপ মারাত্মক আকার নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দিল্লিতে এইচ১এন১ (H1N1 বা সোয়াইন ফ্লু) আক্রান্ত রোগীর সংখ্যা ২,৩০০ ছাড়িয়ে গিয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রধান তিনটি…

)