কোহলির ব্যাটিং ঝড় চলছে, ম্যাচের সেরাও হলেন, পন্থের হাফসেঞ্চুরি, পরপর দু’ম্যাচে জয়ী দিল্লি
বেঙ্গালুরু: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) দিল্লি টানা দ্বিতীয় জয় পেল। ২৬ ডিসেম্বর, শুক্রবার দিল্লি রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানে গুজরাতকে পরাজিত করল। এই ম্যাচে বিরাট কোহলি ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিল্লির জয়ে বড় অবদান রেখেছেন। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচে দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৪ রান তোলে। জবাবে গুজরাত দল ২৪৭ রানে অল আউট হয়ে যায়। এটি বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ দিল্লির টানা দ্বিতীয় জয়। এর আগে তারা ৪ উইকেটে অন্ধ্র প্রদেশকে পরাজিত…

