Dengue Update: ডেঙ্গি পরীক্ষা থেকে প্লেটলেট, ১৪ দফা নির্দেশিকা জারি করল সরকার
ডেঙ্গি পরিস্থিতিকে ঘিরে ক্রমেই উদ্বেগ ছড়াচ্ছে রাজ্য জুড়ে। কলকাতার পাশাপাশি জেলাস্তরেও পরিস্থিতি সংকটজনক বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলা কীভাবে হবে তা নিয়ে চর্চা চলছে পুরোদমে। সেই পরিস্থিতিতে এবার ১৪ দফা নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। এদিকে নির্দেশিকায় ফিভার ক্লিনিকের উপর পুরোমাত্রায় জোর দেওয়া হয়েছে। কারা জ্বর নিয়ে আসছেন তাঁদের সম্পর্কে তথ্য় লিখে রাখার কথা বলা হচ্ছে। কারণ পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগাযোগ যাতে করা যায়। এর সঙ্গেই নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালে যে ডেঙ্গি রোগীরা ভর্তি হচ্ছেন তাঁদের…

