বর্ষা আসতেই আতঙ্ক, রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ
কলকাতা: বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এই মাসেই, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় হাজার। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, অন্যদিকে, কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরকদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর। কখনও চড়া রোদ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি প্রকোপ। স্বাস্থ্য় দফতরের তথ্য় বলছে, এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় হাজার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,…


)