Bangladesh: বদলের বাংলাদেশে হঠাৎ জ্যান্ত আওয়ামী লীগ! ঢাকার রাজপথে বিরাট মিছিল…
সেলিম রেজা: বদলের বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। শুক্রবার রাতে ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর ঢাকার মোহাম্মদপুর থানা পুলিসের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী আক্তার (৩৫)। বাকি দুজন হলেন সিরাজুল ইসলাম (৪৫) ও রাজু আহমেদ (৩০)। বাংলাদেশ পুলিসের ঢাকার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)…

