‘তিনি চাইছিলেনও এটা করতে, কিন্তু অধরাই রয়ে গেল..’, ধর্মেন্দ্রর স্মরণসভায় আবেগপ্রবণ হেমা মালিনী
মুম্বই: ধর্মেন্দ্রের স্মরণসভায় স্মৃতির শহরে ‘ড্রিমগার্ল।’এদিন ধর্মেন্দ্রর ‘প্রার্থনাসভায়’ দুই মেয়েকে সঙ্গে নিয়ে সকলকে স্বাগত জানান হেমা মালিনী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ‘আমি কখনই ভাবিনি..’ এদিন অভিনেত্রী বলেন, আমি কখনই ভাবিনি, আমার জীবনে..বলতে বলতে গলা বুজে আসে তাঁর। যদিও ক্ষণিকেই তা সামলে নিয়ে বলতে শুরু করেন, ধরমজি একজন বিশাল বড় ব্যক্তিত্ব। যার কোনও সীমা নেই। উনি খুবই সহজ-সরল এবং মিশুকে স্বভাবের ছিলেন। সাফলের শিখরে পৌঁছেও, উনি কখনই নিজেকে আলাদা করে রাখেননি। সবসময় মাটির সঙ্গেই জুড়ে ছিলেন।’ ‘৩০০ এরও…

