Divyanka Tripathi Pregnant: ৬ মাস ধরে লুকিয়ে রেখেছিলেন প্রেগন্যান্সি, কেন এত গোপনীয়তা? মুখ খুললেন হবু মা দিব্যাঙ্কা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলিপাড়ার অন্যতম প্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়া। তাঁদের ব্যক্তিগত জীবন হোক বা পর্দার রসায়ন— ভক্তদের আগ্রহের অন্ত নেই। দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। প্রথমবার মা হতে চলেছেন দিব্যাঙ্কা। তবে আশ্চর্যের বিষয় হলো, গত ছয় মাস ধরে এই বড় খবরটি সযত্নে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে দিব্যাঙ্কা লেখেন, “১০ বছর পর গল্পের মোড়। কিছু সফর তাড়াহুড়ো করে…

