Divyanka Tripathi Pregnant: ৬ মাস ধরে লুকিয়ে রেখেছিলেন প্রেগন্যান্সি, কেন এত গোপনীয়তা? মুখ খুললেন হবু মা দিব্যাঙ্কা

Divyanka Tripathi Pregnant: ৬ মাস ধরে লুকিয়ে রেখেছিলেন প্রেগন্যান্সি, কেন এত গোপনীয়তা? মুখ খুললেন হবু মা দিব্যাঙ্কা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলিপাড়ার অন্যতম প্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়া। তাঁদের ব্যক্তিগত জীবন হোক বা পর্দার রসায়ন— ভক্তদের আগ্রহের অন্ত নেই। দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। প্রথমবার মা হতে চলেছেন দিব্যাঙ্কা। তবে আশ্চর্যের বিষয় হলো, গত ছয় মাস ধরে এই বড় খবরটি সযত্নে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই দম্পতি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে দিব্যাঙ্কা লেখেন, “১০ বছর পর গল্পের মোড়। কিছু সফর তাড়াহুড়ো করে শেষ করার জন্য নয়। সেগুলো একসঙ্গে প্রস্তুত হওয়ার জন্য।” এই বার্তার মাধ্যমেই তিনি নিজের মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন।

এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছেন, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে মুম্বইতেই ভূমিষ্ঠ হতে চলেছে তাঁদের সন্তান। এতদিন এই খবর গোপন রাখা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি গত ছয় মাস বিশেষ বাইরে বেরোইনি। লাইমলাইট থেকে দূরে থাকাই এই গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করেছে।” তবে বিবেক দাহিয়া একটি অনুষ্ঠানে একা যোগ দিলে ঘনিষ্ঠ মহলে দিব্যাঙ্কার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, আর সেখান থেকেই জল্পনার শুরু।

অভিনেত্রী আরও জানান, তিনি এবং বিবেক এখন মানসিকভাবে প্রস্তুত হয়েই সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। খবরটি পাওয়ার পর দাহিয়ি ও ত্রিপাঠী— দুই পরিবারেই এখন উৎসবের আমেজ। সন্তানের নাম এখনও চূড়ান্ত না হলেও, বাড়িতে ইতিমধ্যেই ছেলে হবে না মেয়ে— তাই নিয়ে শুরু হয়েছে মিষ্টি বিতর্ক। তবে হবু বাবা-মায়ের কাছে সন্তানের লিঙ্গ নিয়ে কোনো বিশেষ পছন্দ নেই।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুলাই ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’-এর সেট থেকে শুরু হওয়া এই প্রেম পরিণয় পায়। দীর্ঘ অপেক্ষার পর তাঁদের ঘরে নতুন সদস্যের আগমনের খবরে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ঘনিষ্ঠ বৃত্তে একটি ছোটখাটো ‘বেবি শাওয়ার’ বা সাধভক্ষণের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে।

(Feed Source: zeenews.com)