Lights Camera Mega: 'লাইটস ক্যামেরা মেগা', ছোটপর্দার অভিনেত্রীদের জীবন কাহিনির ডক্যু ফিকশন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অসংখ্য মেগা সিরিয়াল বছরের পর বছর দর্শকদের মন মাতিয়ে রেখেছে। সেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মেগা সিরিয়ালের জন্য বহু মহিলা অভিনেতা প্রতি বছর আসেন নানান চরিত্রে অভিনয়ের উদ্দেশ্যে। তাদের মধ্যে কেউ প্রতিষ্ঠিত হতে পারেন কেউ বা কিছু কাজ করে হারিয়ে যান। এই মহিলাদের অভিনয় জীবন, অভিনয়ের পথে সম্পূর্ণ যাত্রা নিজেই এক একটা কাহিনির সমতুল্য। রোড আইল্যান্ড কলেজের অধ্যাপিকা ড: তন্বী চৌধুরীর পরিচালনায় ‘লাইটস ক্যামেরা মেগা’ নামক ডকু ফিকশন সেই সব মহিলাদের মধ্যে বেশ কিছু…

