Donald Trump Arrest: ছাড়া পেয়ে বাইডেনকে তুলোধনা ট্রাম্পের, কী বললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আত্মসমর্পণ করার সুযোগই দেওয়া হয়নি। তার আগেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসি়ডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে। টাকা দিয়ে এক পর্ন তারকার মুখ বন্ধ রাখার মামলায় তাঁর বিরুদ্ধে ওঠা মোট ৩৪টি অভিযোগে তিনি নিজেকে নির্দোষ বলে ম্যানহাটন আদালতে দাবি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হল। তবে গ্রেফতারের কিছুক্ষণ পরেই তিনি ছাড়া পেয়ে যান। আদালতে থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সংবাদমাধ্য়মে কথা বলতে চাননি ট্রাম্প। তবে পরে ফ্লোরিডায় নিজের বাড়িতে তিনি…

