পাহাড়ের কোলে সবুজের হাতছানি! বন দফতর ও স্থানীয়দের উদ্যোগে বদলে যাচ্ছে ডাউহিল, ছুটির দিনে ‘ইকো ট্যুরিজম স্পট’-এ উপচে পড়া ভিড়
Weekend Destination: পাহাড়ের কোলে সবুজে ঘেরা ডাউহিল এখন নতুন রূপে নজর কাড়ছে পর্যটকদের। বন দফতর ও স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা এই ইকো-ট্যুরিজম স্পটে ছুটির দিনে উপচে পড়ছে ভিড়। প্রকৃতির মাঝে শান্তিতে সময় কাটাতে ঘুরে আসতে পারেন আপনিও দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, নির্মল আবহাওয়া আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে ডাউহিলের ‘ইকো ট্যুরিজম স্পট’। বন দফতর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা। বিশেষ করে ছুটির…

