২০০ কোটির মাদক উদ্ধার কলকাতা বন্দরে! গুজরাত এটিএসের অভিযানে বড়সড় সাফল্য
#কলকাতা: কলকাতার সঙ্গে যৌথ অভিযানে বড় সাফল্য পেল গুজরাত এটিএস৷ কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার করা হল প্রায় ২০০ কোটি টাকার হেরোইন৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence) কলকাতা বন্দরে যৌথ অভিযান চালায় ৷ সেখানেই একটি যন্ত্রাংশের মধ্যে পাওয়া যায় এই বিপুল অর্থমূল্যের মাদক। বন্দরে বাতিল জিনিসপত্রের একটি কন্টেনার থেকে প্রায় ৪০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে সূত্ৰর খবর৷ চলতি বছরের ফেব্রুয়ারি…

