Dubai Drone Attack: টার্গেট দুবাই এয়ারপোর্ট: ভয়ংকর হামলায় দাউদাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্ক, ফের বন্ধ বিমান চলাচল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দুই সপ্তাহের কাছাকাছি ইরান-ইসরায়েল-আমেরিকা যুদ্ধ। এখনও উত্তেজনার পারদ চরমে। সোমবার ফের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়ংকর ড্রোন হামলা। সোমবার ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায়। এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই মিডিয়া অফিস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোনের আঘাতে আগুন ধরে যায়। খবর পাওয়া মাত্রই ‘দুবাই সিভিল ডিফেন্স’-এর কর্মীরা…
