Durand Cup: অভিষেকেই ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড অভিষেকেই সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি! জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তাও আবার অ্য়াওয়ে ম্যাচে! সেমিফাইনালে মোহনবাগান ও ইস্টবেঙ্গলে ম্য়াচে জয়ী দলের মুখোমুখি হবে তারা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ক্লাব। আই লিগের টিম হিসেবে এবারই প্রথম ডুরান্ড কাপে খেলছে ডায়মন্ড হারবার। কোচ, কিবু ভিকুনা। ডুরান্ডের গ্রুপ পর্যায় দুটি ম্যাচে রীতিমতো দাপট সঙ্গে খেলে জিতেছিল ডায়মন্ড। মোহনবাগান কাছে পাঁচ গোলে হারতে হয়েছিল। এদিন জামশেদপুরে কোয়ার্টার ফাইনালে অবশ্য চোটের…

