East Bengal: বদলার ম্যাচে ইঞ্চিতে-ইঞ্চিতে প্রতিশোধ, মশালের আগুনে পুড়ল হিরে…
শুভপম সাহা: ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র কাছে ১-২ হেরে খেতাবের স্বপ্ন ভেঙেছিল ইস্টবেঙ্গলের! সেই দগদগে ক্ষত খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মনে টাটকাই ছিল| আর রবিবার দুপুরে, কলকাতা লিগে, সুপার সিক্সের ম্যাচে, কিশোর ভারতীতে ইঞ্চিতে-ইঞ্চিতে প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল| ৩-১ গোলে লাল-হলুদ হারাল ডিএইচএফসি-কে| প্রথমার্ধ প্রথমার্ধের মিনিট কুড়ি দু’দলের খেলার মধ্যেই সেরকম ঝাঁজ ছিল না| তবে ২৬ মিনিটের মাথায় মশালবাহিনী দলীয় প্রয়াসে স্কোরলাইনে নাম লিখিয়ে ফেলে| অমন সিকে-র বাঁদিক থেকে চিপ করেন পিভি বিষ্ণুকে| তিনি স্কোয়ার পাস বাড়ান…








