Durand Cup 2025: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের রাজধানী নয়াদিল্লিতে ঢাকে কাঠি পড়ল ১৩৪ তম ডুরান্ড কাপের (Durand Cup 2025)। ভারতীয় সেনা (Indian Army) পরিচালিত, এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্ট চলবে আগামী ২৩ জুলাই থেকে ২৩ অগাস্ট পর্যন্ত। গত শুক্রবার ‘ফ্ল্যাগ অফ’ অনুষ্ঠান হয়ে গেল রাষ্ট্রপতি ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেই দেশের সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) অনিল চৌহান, স্থলসেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী ও বায়ুসেনা…

