Durga Puja 2025: প্রবাসে “সভা”র পুজো যেন সংস্কৃতির মিলনমেলা…
নিবেদিতা হাজরা বর্তমান পৃথিবী যখন ধীরে ধীরে জাতি-ধর্ম-সংস্কৃতি-ভাষা নিয়ে লড়াই করতে ব্যস্ত তখন একমাত্র উৎসবই পারে মানুষ কে মানুষের কাছে ফেরাতে, মানুষকে শেখায় আরও সহনশীল হতে। আর দুর্গাপুজোর থেকে বড় উৎসব কি ই বা আছে বাঙালির কাছে। এই সেই উৎসব যেখানে মা-এর প্যাণ্ডেলের কাপড় পরম যত্নে নিয়ে আসেন ভিন্ন ধর্মের কোনও মানুষ কিংবা মা এর মাটি আসে সমাজের নিষিদ্ধ এক পাড়া থেকে। এইসব কিছু তো আমাদের অজানা নয়। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের আরভাইন শহরের নন-প্রফিট অর্গানাইজেশন “সভা” আয়োজন করে এমনি…


