Earth Leaking Gold: দুনিয়া বিভিন্ন জায়গায় এবার মিলবে হলুদ ধাতু! পৃথিবীর কেন্দ্র থেকে চুঁইয়ে বেরিয়ে আসছে সোনা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর একেবারে কেন্দ্রে ফুটছে গলিত ধাতু, পাথর। আমাদের পায়ের তলার মাটি থেকে ৩ হাজার কিলোমিটার গভীর থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে গলিত সোনা। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত বস্তু আর নাগালের বাইরে নয়। সেখান থেকে বেরিয়ে আসছে গলিত অবস্থায় বহু মূল্যবান ধাতু। তার মধ্যে রয়েছে সোনাও। আগ্নেয়গিরির অগ্নি উত্পাতের মাধ্যমে বেরিয়ে আসছে সোনা। গোটিনজেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি গবেষণা করে এমনটাই বলছেন। হাওয়াই দ্বীপপুঞ্জের পাথর পরীক্ষা করে এমনটাই বলছেন তাঁরা। উন্ন্ত ধরনের আইসটোপিক অ্যানালিসিস টেকনিক…

