চিনের মার্কিন রাষ্ট্রদূত ই-মেল অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ, সন্দেহের তির চিনা হ্যাকারদের বিরুদ্ধে
ওয়াশিংটন: ফের বেজিংয়ের (Beijing) বিরুদ্ধে গোপন তথ্য় হাতানোর অভিযোগ আনল ওয়াশিংটন (Washington)। এবার চিনের মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador To China) নিকোলাস বার্নসের ই-মেল অ্যাকাউন্ট হ্যাক (Email Accounts Hacked) করার অভিযোগ উঠল চিনা হ্যাকারদের (Chinese Hackers) বিরুদ্ধে। মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে এই দাবি করেছে আমেরিকার খবরের চ্যানেল সিএনএন। কী অভিযোগ? মার্কিন আধিকারিকদের আরও অভিযোগ, পূর্ব এশিয়ায় আমেরিকার সহকারী বিদেশসচিব ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্কের ইমেল অ্যাকাউন্টেও হানা দেওয়া হয়। ক্রিটেনব্রিঙ্ক হালেই মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে চিন-সফরে এসেছিলেন। বেজিংয়ের বিরুদ্ধে মার্কিন উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের…

