মাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুযোগ! পিএসসিতে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, শুরু আবেদন; ফর্ম ফিল-আপের আগে জেনে নিন খুঁটিনাটি
চাকরির পরীক্ষার প্রস্তুতি থেকে নিয়োগপত্র হাতে পাওয়া—এই দীর্ঘ পথ পেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। সেই স্বপ্ন পূরণের পথে আপনাকে সঠিক তথ্য ও প্রস্তুতির দিশা দেখাতেই আমাদের এই প্রতিবেদন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ইংরেজি স্টেনোগ্রাফার (বেসিক গ্রেড) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের আগে জেনে নিন যোগ্যতা, বয়সসীমা, ফি, পরীক্ষার শর্ত এবং আবেদনের গুরুত্বপূর্ণ তারিখগুলি। কতগুলি শূন্যপদ? প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগে মোট শূন্যপদ ২৬৬টি। এর মধ্যে শিডিউল এ-তে ১৪৬টি এবং শিডিউল বি-তে ১২০টি পদ রয়েছে। শিডিউল এ-তে…

