Deepika Padukone: ‘ও এটা পছন্দ করে না’, দীপিকা পাড়ুকোনকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা নিয়ে বিস্ফোরক ফারহা খান
মুম্বই: ঝামেলা কার মধ্যে না হয়! স্কুল-কলেজে সহপাঠীদের মধ্যে, বাসে-ট্রামে-ট্রেনে-বিমানে সহযাত্রী আর কর্মীদের মধ্যে, কাজের জায়গায় সহকর্মীদের মধ্যে- কিছু দিন পরে তা আবার মিটেও যায়। কিন্তু ফারহা খান এবং দীপিকা পাড়ুকোনের অশান্তি মেটার কোনও লক্ষণই নেই। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে যখন জানা যায় যে দীপিকা পাড়ুকোন এবং ফারাহ খান ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করেন না। দীপিকাকে ফারাহ ‘ওম শান্তি ওম’-এ লঞ্চ করেছিলেন এবং বছরের পর বছর ধরে তাঁরা ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখেছেন. কিন্তু ফারাহ খানের সাম্প্রতিক ভ্লগে যা উঠে…



