Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বন্যার জমা জল থেকে ঘিরে ধরছে ত্বকের সমস্যা? পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক
বন্যার জমা জল থেকে ঘিরে ধরছে ত্বকের সমস্যা? পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক

বেলদা: প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বন্যা পরিস্থিতি পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের নানারকম ত্বকের সমস্যা দেখা যায়। এই ধরণের নানা সমস্যা সমাধানের উপায় বলে দিলেন বিশিষ্ট চিকিৎসক তথা নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা. আশীষ মণ্ডল। বন্যা কবলিত এলাকায়, বন্যার জল থেকে ত্বকের নানা সমস্যা দেখা যায়। পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে স্যাঁতস্যাঁতে কাদামাটিতে চলাফেরার কারণে পায়ে নানান ফাংগাল ইনফেকশন দেখা যায়। যাকে প্রচলিত কথায়…

Read More

১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশ! মৃত্যুমিছিল, ভাসছে মানুষ-পশুর দেহ
১২২ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যার মুখে বাংলাদেশ! মৃত্যুমিছিল, ভাসছে মানুষ-পশুর দেহ

#সিলেট: ভয়ঙ্কর বন্যার মুখে বাংলাদেশ। ভারতের উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যেও বন্যার প্রকোপ। আর এই একই অবস্থা পড়শি দেশ বাংলাদেশেও। সেখানে প্রবল বর্ষণের জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সিলেটের অবস্থা ভয়াবহ। শুধু বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গিয়েছেন ২১ জন। বন্যায় মোট মৃতের সংখ্যা ২৫। ঘরে-বাইরে হাঁটু থেকে কোমর সমান জলে দিশেহারা সুনামগঞ্জ ও সিলেটের মানুষ। বন্যার ভয়াবহতা বাড়তে থাকায় সুনামগঞ্জের পর সিলেটও এখন সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুই জেলার বেশির ভাগ হাসপাতালে জল ঢুকে যাওয়ায় জরুরি চিকিৎসাসেবা দিতেও…

Read More