Flash Flood: মৃত্যুপুরী খাইবার পাখতুনখাওয়া, বিধ্বংসী হড়পা বানে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরপশ্চিম পাকিস্তান। এখনওপর্যন্ত পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হড়পা বানে প্রাণ গিয়েছে ৩৪৪ জনের। রাস্তাঘাট ভেঙচুরে ভেসে গিয়েছে। উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থা। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবারপাখতুনখাওয়া প্রদেশে। সেখানে অন্তত একশো ঘর ভেসে গিয়েছে বানের জলে। উদ্ধার কাজে গিয়ে ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। এর পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর ও বালটিস্তানেও বন্যায় পরিস্থিতি খুবই খারাপ। ওইসব ক্ষতি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। Extremely painful to see these…

