Modi-Meloni Meet: নমো স্পর্শে রাতারাতি তুঙ্গে পার্লে, ১ ঘণ্টায় শেয়ার বাজারে টাইফুন, মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিক
Modi-Meloni Meet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পর্শে একেবারে সপ্তম স্বর্গে পার্লে! এক ঘণ্টায় শেয়ার বাজারে ঝড় উঠে গিয়েছে। মোদি-মেলোনির ‘মেলোডি’ ম্যাজিকেই কামাল! জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বুধবার রোমে তাঁর ইটালিয়ান কাউন্টারপার্ট জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে দেখা করেছেন, তাঁদের ছবি-ভিডিয়ো যখনই সামনে আসতে থাকে, তখনই নেটপাড়ায় ঝড় উঠতে শুরু করে। যা ভীষণ ভাবেই প্রত্যাশিত। ইন্টারনেটের সাম্প্রতিক ইতিহাস বলছে, মোদী-মেলোনি-র (Modi-Meloni) মিশেলে তৈরি হওয়া ‘মেলোডি’ শব্দবন্ধ নেটিজেনদের ভীষণই প্রিয়। রসিকজনেরা যা নিয়ে বিস্তর মিম করে থাকেন। এটাই…

