সোশ্যাল মিডিয়ায় ‘ফলোয়ার্স’ বাড়াতে গিয়ে বিপদের মুখে নায়িকা! তারপর?
কলকাতা: ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ফলোয়ার্স’ (Followers)। নতুন ওয়েব সিরিজের গল্প কিছুটা এমন.. ‘লক্ষ্মী’ ধারাবাহিকের নায়িকা হিয়া ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে। রিলস বা ফটোশ্যুট করে হিয়া-ও ফলোয়ার্স বাড়াতে মরিয়া। তার সোশ্যাল মিডিয়ার যাবতীয় দায়িত্ব এখন সৌম্যর কাঁধে। তারই বুদ্ধিতে একদিন followers বাড়ানোর অদ্ভুত এক পরিকল্পনায় সামিল হলো হিয়া। পরিকল্পনা করা হয়, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর দেবে তারা। বলা হবে, লক্ষ্মী ধারাবাহিকের হিয়া নাকি হৃদরোগে মারা গিয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী তিন দিনের জন্য বগুলান নামক এক…

